| title | React ডেভেলপার টুলস |
|---|
React এর components, edit props এবং state, এবং পারফরমেন্স সমস্যা শনাক্ত করার জন্য ব্যবহার করুন React ডেভেলপার টুলস।
- কিভাবে React ডেভেলপার টুলস ইন্সটল করতে হয়
React দিয়ে তৈরি ওয়েবসাইট ডিবাগ করার সবচেয়ে সহজ উপায় হল React Developer Tools ব্রাউজার এক্সটেনশন ইনস্টল করা। এই ব্রাউজার এক্সটেনশনটি কয়েকটি জনপ্রিয় ব্রাউজারে পাওয়া যাচ্ছে।
- গুগল ক্রোম এর জন্য ইন্সটল করুন
- মজিলা ফায়ারফক্স এর জন্য ইন্সটল করুন
- মাইক্রোসফট এজ এর জন্য ইন্সটল করুন
এখন, আপনি যদি React দিয়ে তৈরি ওয়েবসাইটে যান তাহলে, আপনি Components এবং Profiler প্যানেল ব্রাউজার ডেভেলপার টুলস এ দেখতে পাবেন।
অন্যান্য ব্রাউজার (যেমনঃ সাফারি) এর জন্য ইন্সটল করুন react-devtools npm প্যাকেজঃ
# Yarn
yarn global add react-devtools
# Npm
npm install -g react-devtoolsতারপর Terminal থেকে ডেভেলপার টুলসটি ওপেন করুনঃ
react-devtoolsতারপর আপনার ওয়েবসাইটের সাথে সংযোগ স্থাপনের জন্য নিচের <script> ট্যাগ টি আপনার ওয়েবসাইটের শুরুতে <head> ট্যাগ এর ভিতরে যুক্ত করুনঃ
<html>
<head>
<script src="http://localhost:8097"></script>এখন React ডেভেলপার টুলসটি, ব্রাউজার ডেভেলপার টুলস এ দেখার জন্য ব্রাউজারে আপনার ওয়েবসাইটি Reload করুন।
React Native দিয়ে তৈরি অ্যাপস গুলো inspect করার জন্যেও আপনি React ডেভেলপার টুলস ব্যবহার করতে পারেন।
সবচেয়ে সহজ উপায় হলো React ডেভেলপার টুলস টি আপনার সিস্টেমে globally ইন্সটল করাঃ
# Yarn
yarn global add react-devtools
# Npm
npm install -g react-devtoolsতারপর Terminal থেকে ডেভেলপার টুলসটি ওপেন করুনঃ
react-devtoolsতারপর এটি আপনার যেকোনো চলমান local React Native অ্যাপ এর সাথে কাজ করবে।
যদি ডেভেলপার টুলসটি আপনার অ্যাপ এর সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কানেক্ট না হলে আপনার অ্যাপ টি Reload করুন।
React Native দিয়ে তৈরি অ্যাপ এর ডিবাগিং করা সম্পর্কে আরো জানুন।

